বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি সরল ও উদার মনের একজন মহীয়সী নারী। যার প্রমাণ ৫ আগস্টের পর আল্লামা মামুনুল হক বেগম খালেদা জিয়ার সঙ্গে ৪০ মিনিটে সাক্ষাতে এত নির্যাতন-জেল-জুলম করার পরও শেখ হাসিনার নাম একবারও উল্লেখ করেনি। শুধু বলেছেন, দেশ-জাতি-স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।